Friday, March 6, 2026
হোমবিনোদনদুই বছর পর ঈদের নাটকে মেহজাবিন

দুই বছর পর ঈদের নাটকে মেহজাবিন

সম্পর্কিত সংবাদ

২০২২ সালের শেষের দিকে নাটক থেকে ওটিটিতে মনোযোগ দেন মেহজাবিন। অবশেষে মেহজাবিনকে পাওয়া যাবে ঈদের নাটকে। কিন্তু সেই নাটকের নাম, গল্প এবং সহশিল্পীদের সম্পর্কে কিছু জানাননি এই অভিনেত্রী। কিছুদিন আগে নাটকে ফেরার আভাস দিয়ে মেহজাবিন বলেছিলেন, ভালো গল্প ও চরিত্র পেলে ফের নাটকে ফিরবেন তিনি।

এক যুগেরও লম্বা ক্যারিয়ারে সাড়ে চারশর বেশি নাটকে কাজ করেছেন মেহজাবিন। ওইসব নাটক টেলিভিশনের পর্দায় প্রচারিত হলেও ইউটিউব এবং ফেইসবুকের কল্যাণে সেসব কাজ পৌঁছে গেছে দেশ-বিদেশের দর্শকদের কাছে। গত বছরে ‘সাবা’ নামের সিনেমায় চলচ্চিত্রে অভিনয় করেন মেহজাবিন। সিনেমাটি জমা আছে সেন্সর বোর্ডে। ‘সাবা’ মুক্তির মধ্য দিয়ে চলতি বছরেই বড় পর্দায় অভিষেক হবে এই অভিনেত্রীর।

সম্প্রতি

আরও খবর