ঢাকার মৌচাক এলাকায় ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সোয়া ৪টার পর কয়েক মিনিটের ব্যবধানে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে চলন্ত কোনো যান থেকে ককটেলগুলো নিচে নিক্ষেপ করা হয়।
তিনি আরও বলেন, মৌচাক এলাকায় ওপর থেকে ছোড়া ককটেলের বিস্ফোরণে একজন নারী আহত হন। ঘটনাস্থলে থাকা ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।



