Thursday, March 5, 2026
হোমবিনোদনজয়ন্ত কুমারের ‘এক বিষাদের গান’

জয়ন্ত কুমারের ‘এক বিষাদের গান’

সম্পর্কিত সংবাদ

ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার প্রতিযোগী জয়ন্ত কুমার। নিজের লেখা, নিজের সুর আর নিজের কণ্ঠে নতুন এক পান নিয়ে হাজির তিনি। গানের শিরোনাম ‘এক বিষাদের গান’ । সম্প্রতি গানটি প্রকাশ করেছে দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত জয়ন্ত কুমার জানালেন, ‘ভালোবাসার অন্য এক অনুভুতি প্রকাশ পেয়েছে গানটিতে। ভালোবাসায় যতন করে লেখা এই গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। প্রকাশের পর থেকেই অনেকের প্রশংসা পাচ্ছি। ‘এক বিষাদের গান’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

সম্প্রতি

আরও খবর