Friday, March 6, 2026
হোমখবররাজনীতিনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ছাত্রদল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ছাত্রদল

সম্পর্কিত সংবাদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদল। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আজ ৬ মার্চ দিবাগত মধ্যরাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছাত্রদলের দপ্তর সম্পাদক

মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সহ-সভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। সুষ্ঠু তদন্ত পূর্বক আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরএই নির্দেশনা প্রদান করেছেন।

সম্প্রতি

আরও খবর