Thursday, March 5, 2026
হোমখবরখেলাজাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনী প্রকাশনা

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনী প্রকাশনা

সম্পর্কিত সংবাদ

‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার লেখকের বাসভবন সিলেটের করেরপাড়ার কমলাকান্ত ভবনে হয়েছে। এতে রনজিত দাসের আত্মজীবনী ফুটিয়ে তোলা হয়েছে। পঞ্চাশ, ষাট ও সত্তর দশকের ক্রীড়াঙ্গনের ইতিহাসও উঠে এসেছে।

৯৪ বছর বয়সী ক্রীড়াবিদের স্মৃতি, তার খেলোয়াড়ি জীবন ও জীবনদর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি শুধু তার জীবনলিপি লেখেননি, সেই সঙ্গে ক্রীড়াঙ্গনের অমূল্য এক ইতিহাস নির্মোহভাবে তুলে ধরে ঐতিহাসিক এক দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন পাক্ষিক ‘ক্রীড়াজগত’ পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় এলহাম সুলতান, আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মান্নান, সাবেক ফুটবলার প্রবীর রঞ্জন দাশ ভানু, ক্রীড়া সংগঠক নিষেন্দু দেব নাকু, রতন মজুমদার সহ আরও অনেকে।

সম্প্রতি

আরও খবর