Friday, March 6, 2026
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিবাংলাদেশে আসছে ৫১২ জিবি স্টোরেজসহ অনার এক্স৮সি ফোন

বাংলাদেশে আসছে ৫১২ জিবি স্টোরেজসহ অনার এক্স৮সি ফোন

সম্পর্কিত সংবাদ

প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে বাজারে আনতে যাচ্ছে নতুন স্মার্টফোন অনার এক্স৮সি। স্টাইল, স্থায়িত্ব (ডিউরেবিলিটি) ও উন্নত ফিচারের সমন্বয়ে তৈরি এই ফোনের ডিজাইন ইতোমধ্যে বিশ^ব্যাপী বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

এই ফোনে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। ‘দ্যা ওয়ার্ল্ডস ফেভারিট কালার’ হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে- মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল।

ইতোমধ্যে ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে। ফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ২৭ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-বুক করলে নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন; সাথে উপহার হিসেবে পাবেন এএনসি ও প্রিমিয়াম সাউন্ড কোয়লিটি সম্বলিত অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড।

সম্প্রতি

আরও খবর