Thursday, March 5, 2026
হোমবিনোদনঢালিউডঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা

ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা

সম্পর্কিত সংবাদ

আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে বাংলাদেশের ১৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৩টি স্বল্পদৈর্ঘ্যসহ মোট ৫৮টি সিনেমা মনোনীত হয়েছে। উৎসবে বিশ্বের ৭০টির বেশি দেশের ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ১১টি বিভাগে প্রদর্শিত হবে। এবার এশিয়ান কম্পিটিশন বিভাগে বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও, বাংলাদেশ প্যানারোমা সেকশনে প্রদর্শিত হবে ৯টি সিনেমা। এর মধ্যে রয়েছে সোহেল রানার ‘নয়া মানুষ’, তরুণ নির্মাতাদের সিনেমা ‘উড়াল’, বিপ্লব কুমার পালের ‘ধামের গান’, অনন্য প্রতীকের ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’ এবং আহমেদ হাসানের ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ (ওয়ার্ল্ড প্রিমিয়ার)। এছাড়া রয়েছে মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, জ্যাক মীরের ‘দ্য স্টোরি অব আ রক’ ও তানিম নূরের আলোচিত সিনেমা ‘উৎসব’। বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট সেকশনে ১১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে। ওয়ার্ল্ড সিনেমা বিভাগে ৪৯টি সিনেমার মধ্যে বাংলাদেশের ‘শ্রাবণ জোৎস্নায়’ ও ‘ড্রেইনড ড্রিম’ জায়গা পেয়েছে। উইমেন সেকশন-এ দেশের ৫ নারী নির্মাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে। এছাড়া স্পিরিচুয়াল, চিলড্রেন ফিল্ম, শর্টস অ্যান্ড ইন্ডিপেনডেন্ট এবং ওপেনটি বায়োস্কোপ সেকশনেও বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমা প্রদর্শিত হবে। আয়োজকদের তথ্যমতে, ১০ জানুয়ারি বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। ৯ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

সম্প্রতি

আরও খবর