Friday, March 6, 2026
হোমবিনোদনঅন্যান্যচরকিতে আসছে ‘আঁতকা’

চরকিতে আসছে ‘আঁতকা’

সম্পর্কিত সংবাদ

নতুন বছরে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘আঁতকা’। সেখানে দেখা যাবে এক পরিবারের সদস্যদের জীবন ও সম্পর্কের গল্প হাসি, হরর এবং অপ্রত্যাশিত টুইস্টের সঙ্গে। দেশের নবীন ও প্রবীণ শিল্পীদের নিয়ে নির্মিত এই সিরিজের কাজ শেষ হয়েছে ২০২৪ সালের শেষে। এটি ১৪ জানুয়ারি রাত ১২টায় চরকিতে প্রকাশ হবে। সিরিজটির গল্প ও সংলাপ লিখেছেন ইনফ্লুয়েন্সার, লেখক ও কণ্ঠশিল্পী রাবা খান, আর পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। সিরিজটির মূল ধারণা এসেছে ফ্যামিলি ড্রামা, তবে নির্মাতারা গল্পে কিছুটা হরর এবং কমেডির সংমিশ্রণ রেখেছেন। ‘আঁতকা’ শব্দটির অর্থ আচমকা। সাবেরী আলম বলেন, ‘খুব চমৎকার এক্সপেরিয়েন্স’। রোজী সিদ্দিকী বলেন, ‘উপভোগ্য ফ্যামিলি ড্রামা।’ আবুল হায়াত বলেন, ‘ফ্যামিলি ফানে ভরপুর একটি কাজ।’ আর সুনেরাহ বিনতে কামাল যোগ করেন, ‘ফান’। আরশ খান বলেন, ‘আমার জন্য চ্যালেঞ্জ ছিল দাদার সঙ্গে প্রথম সিনটা। সবসময় তাকে টিভিতে দেখেছি, আবুল হায়াত আমার কাছে ‘দ্য আবুল হায়াত’। দারুণ অভিজ্ঞতা হলো কাজটি করতে গিয়ে।’ রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে দর্শকরা যাতে পারিবারিক গল্পের সঙ্গে কিছুটা হাসি এবং হরর ফিলও পান, সেই চিন্তা থেকেই ‘আঁতকা’ তৈরি হয়েছে। আশা করছি দর্শকরা গল্পের সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন।’ সিরিজে মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজ, দুর্জয়, আলিফ খান, ফারদীন খান, ফাহাদ রিয়াজ খান ও ডালিয়াসহ আরও অনেক শিল্পী আছেন। দর্শকরা নতুন বছরের শুরুতেই এই পারিবারিক সিরিজের মাধ্যমে আনন্দ ও উত্তেজনা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি

আরও খবর