Wednesday, March 4, 2026
হোমবিনোদনবলিউডসিনেমা হলে ব্যর্থ, ওটিটিতে সাফল্যের শীর্ষে ‘হক’

সিনেমা হলে ব্যর্থ, ওটিটিতে সাফল্যের শীর্ষে ‘হক’

সম্পর্কিত সংবাদ

ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত কোর্টরুম ড্রামা ‘হক’ প্রেক্ষাগৃহে মুক্তির সময় প্রত্যাশা তৈরি করলেও বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি। গত ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেলেও সাধারণ দর্শকদের বড় অংশ হলে টানেনি। ফলে প্রায় ৪০-৪৫ কোটি রুপি বাজেটের বিপরীতে ভারতের বক্স অফিসে এর নেট আয় ছিল মাত্র ১৯-২০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় আনুমানিক ২৮-৩০ কোটি রুপি। এতে করে প্রেক্ষাগৃহে মুক্তি থেকে সিনেমাটি ১০-১৫ কোটি রুপি লোকসানে পড়ে এবং বাণিজ্য বিশ্লেষকদের মতে এটি থিয়েট্রিক্যালি ব্যর্থ সিনেমার তালিকায় যায়। বিশেষজ্ঞদের ধারণা, সামাজিক ও আইনি প্রেক্ষাপটে নির্মিত কোর্টরুম ড্রামা সাধারণত বড় পরিসরের দর্শক টানতে পারে না। তার ওপর একই সময়ে

বাণিজ্যিক ঘরানার সিনেমার সঙ্গে প্রতিযোগিতা থাকায় ‘হক’-এর বক্স অফিস পারফরম্যান্স আরও ক্ষতিগ্রস্ত হয়। তবে ছবির ভাগ্য পুরোপুরি বদলে যায় ২ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তির পর। ওটিটিতে মুক্তির সঙ্গে সঙ্গেই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নেটফ্লিক্সের উইকলি রিপোর্ট অনুযায়ী, এটি বর্তমানে ভারতে সবচেয়ে বেশি দেখা সিনেমা, অ-ইংরেজি ভাষার সিনেমা হিসেবে গ্লোবাল চার্টে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিশ্বের ৫টি দেশে এক নম্বরে এবং ১৪টি দেশে টপ টেনে জায়গা করে নিয়েছে ছবিটি। বাংলাদেশেও এটি চলতি সপ্তাহে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা সিনেমা। ‘হক’ নির্মিত হয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে লেখা বই ‘বানু: ভারত কি বেটি’ থেকে। গল্পের পটভূমি ১৯৬৭ সালের উত্তর প্রদেশ।

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাক এবং সন্তানের ভরণপোষণ নিয়ে এক নারীর দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টে ন্যায়বিচার পাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এতে। এই রায় ভারতের আইনি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

সম্প্রতি

আরও খবর