Wednesday, March 4, 2026
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই

সম্পর্কিত সংবাদ

বিশে্বর শীর্ষস্থানীয় কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে, ২০২৬ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের জন্য ফোরামের প্রাতিষ্ঠানিক জ্ঞান ভান্ডারকে এজেন্ট ফোর্স ৩৬০ প্ল্যাটফর্মের মাধ্যমে সক্রিয় করা হয়েছে। এর ফলে ডাভোসে আয়োজিত এই সম্মেলনে অংশ নেওয়া বিশে্বর তিন হাজারের বেশি প্রভাবশালী কর্পোরেট লিডার সিদ্ধান্ত গ্রহণে এজেন্টিক এআই-এর সহায়তা পাবেন। এই উদ্যোগের অংশ হিসেবে ফোরাম চালু করেছে একটি নতুন ও আগাম সহায়তামূলক নির্ভুল ডিজিটাল কনসিয়ার্জ অ্যাপ ‘ইভিএ’। সেলসফোর্সের এজেন্টফোর্স ৩৬০-এ নির্মিত অ্যাপটি সাধারণ প্রশ্নোত্তরের সীমা ছাড়িয়ে গিয়ে যুক্তি বিশ্লেষণ, অগ্রাধিকার নির্ধারণ ও অংশগ্রহণকারীর হয়ে প্রয়োজনীয় কাজ করতে সক্ষম একটি এআই সহকারী হিসেবে কাজ করবে।

১৯-২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিতব্য এবারের সম্মেলন হতে যাচ্ছে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। ৪৫০টির বেশি গুরুত্বপূর্ণ সেশন এবং হাজারো বৈঠকের মধ্যে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই জায়গাতেই ইভিএ কার্যকর ভূমিকা রাখবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক দশকেরও বেশি সময়ের নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ করে ইভিএ অংশগ্রহণকারীদের জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে- যার মাধ্যমে তারা সম্মেলনের স্থান সহজে খুঁজে পাবেন, ব্যক্তিগত সময়সূচি পরিচালনা করতে পারবেন এবং নেটওয়ার্কিং আরও কার্যকর হবে।

ইভিএ স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ সেশন সুপারিশ করে, দ্বিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে বিস্তারিত ব্রিফিং নোট তৈরি করে দেয়। ফলে আগে যেখানে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতো, সেখানে এখন তাৎক্ষণিকভাবে কার্যকর তথ্য পাওয়া সম্ভব হচ্ছে।

সেলসফোর্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিওফ বলেন, ডাভোসের ইতিহাসে সবচেয়ে বড় এই সম্মেলনে আমরা চাই প্রতিটি অংশগ্রহণকারী অনুভব করুক- একজন এআই সহকারী কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারে। ইভিএ কোনো সাধারণ চ্যাটবট নয়; এটি একটি বুদ্ধিমান ডিজিটাল সহকারী, যা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নেতাদের দ্রুত সিদ্ধান্ত নিতে, ভালোভাবে প্রস্তুত হতে এবং কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও বোর্গে ব্রেন্ডে বলেন, আমরা আমাদের কর্মীদের প্রস্তুতি কাজে এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এআই ব্যবহার করছি। এটি শুধু সময়সূচি সাজানোর বিষয় নয়- আমরা ফোরামের পুরো জ্ঞানভান্ডার সরাসরি প্রতিটি অংশগ্রহণকারীর হাতে তুলে দিচ্ছি।

সম্প্রতি

আরও খবর