বেশ কয়েকবছর আগে বি ইউ শুভ’র পরিচালনায় নাটকে অভিনয় করেছিলেন সামিরা খান মাহি। বেশ কয়েকবছর বিরতির পর মাহি আবারো বি ইউ শুভ’র পরিচালনায় একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘শুধু তোমারই অপেক্ষায়’। নাটকটি রচনা করেছেন অ্যালেক্স উজ্জ্বল। নাটকটিতে মাহির বিপরীতে আছেন মুশফিক ফারহান। পরিচালক বি ইউ শুভ বলেন,‘ ভালোবাসা, আবেগ আর জীবনের গল্প নিয়ে নির্মাণ করেছি শুধু তোমারই অপেক্ষায় নাটকটি। নাটকটিতে মাহি ও ফারহান চমৎকার অভিনয় করেছে। খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ সামিরা খান মাহি বলেন,‘ শুভ ভাইয়ের নির্দেশনায় এর আগে নাটকে অভিনয় করেছি। তবে দীর্ঘদিন যাবত তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়ে উঠছিলো না। বেশ কয়েকবছর পর তার নির্দেশনায় কাজ করে ভালোলাগলো। শুভ ভাই ভীষণ যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। যথারীতি এই নাটকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার পুরো ইউনিট আসলে এতো আন্তরিক যে কাজ করতে ভীষণ ভালোলাগে।
শুধু তোমারই অপেক্ষায় নাটকটির গল্পটাই আসলে দর্শকের মনে গেঁথে থাকার মতো একটি গল্প। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’



