Wednesday, March 4, 2026
হোমবিনোদনবলিউড২০০ কোটির ক্লাবের পথে ‘বর্ডার ২’

২০০ কোটির ক্লাবের পথে ‘বর্ডার ২’

সম্পর্কিত সংবাদ

সানি দেওল মানেই বক্স অফিসে ঝড়- সেই পুরনো সমীকরণে আবারও জানান দিল ‘বর্ডার ২’। মুক্তির প্রথম তিন দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়া সিনেমাটি এবার সোমবারের পরীক্ষাতেও উতরে গেল দাপটের সঙ্গে। সাধারণত কর্মব্যস্ত ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা কমে যায়। কিন্তু জেপি দত্তর উত্তরসূরিদের এই দেশপ্রেমের সিনেমা সেই নিয়ম মানল না। ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক হিসেব অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসে পড়া সোমবার সিনেমার আয় ছিল প্রায় ৫৬ কোটি রুপি- যা চার দিনের মধ্যে সর্বোচ্চ। ফলে মাত্র চার দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৭৭ কোটির বেশি। এখন সিনেমাটি দ্রুত এগোচ্ছে ২০০ কোটির ক্লাবের দিকে। দ্বিতীয় দিন ৩৬ দশমিক ৫ কোটি, তৃতীয় দিন ৫৪ দশমিক ৫ কোটি, চতুর্থ দিন ৫৬ কোটি। মোট আয় ১৭৭ কোটি রুপি (প্রায়)। রোববারের পর সাধারণত সোমবার সিনেমার আয় ৫০-৬০ শতাংশ কমে যায়। কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবসের আবহ ‘বর্ডার ২’র আয় ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে। দর্শকদের মতে, দেশপ্রেমের আবেগ বড়পর্দায় দেখার আলাদা অনুভূতি তৈরি করছে। এর সঙ্গে রয়েছে তারকাদের আকর্ষণ। সানি দেওলের পাশাপাশি বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝের উপস্থিতি সিনেমাটিকে সব বয়সী দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন- সর্বত্রই ভালো দখল বজায় রেখেছে সিনেমাটি।

সম্প্রতি

আরও খবর