Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যফাহাদ নির্মাণ করলেন ‘বংশ মর্যাদা’

ফাহাদ নির্মাণ করলেন ‘বংশ মর্যাদা’

সম্পর্কিত সংবাদ

স্যাটায়ার কমেডি গল্প নির্মাণ করলেন নির্মাতা ফাহাদ। বংশ মর্যাদা নাটকটির রচয়িতা রাজীব মণি দাস। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, মৌসুমী হামিদ, রেশমা আহমেদ, কাজী রাজু, ফরিদ হোসাইন, প্রমুখ। ফাহাদ বলেন, ‘জমিদার বাড়ির সবাই যেমন কালক্রমে জমিদার থাকে না, তেমনি ফকির লোকজনও ফকির থাকে না। এইটা আদৌতে একটি খানদানি বংশ। কিন্তু দুষ্টু লোকদের কি আর সেই খানদানির চৌকাঠে আটকানো যায়? আর সেই বিষয়টিই প্রকাশ পাবে ‘বংশ মর্যাদা’ নাটকটির মাধ্যমে। ’ রাজীব মণি দাস বলেন, ‘প্রচলিত জীবন ধারনের ক্ষেত্রে নানাবিধ অবাঞ্ছিত ঘটনা ঘটে। তেমনই একটি ঘটনা নিয়ে বংশ মর্যাদা গল্পে সমাজের সেই চিত্রটিই তুলে ধরা হলো নাটকীয়তার মাধ্যমে।’ গল্পে দেখা যায়- আরিফ গ্রামের প্রভাবশালীদের মধ্যে একজন হলেও তার নামের সঙ্গে জুড়ে আছে ফকিরা বংশ। গ্রামের কারও সঙ্গে আরিফের দেখা হলে তাকে ফকির বলে ডাকলে সে উত্তেজিত হয়ে যায়। তার এত সুন্দর নাম থাকতে কিসের জন্য তাকে ফকির বলে ডাকতে হবে। আরিফের জন্য পাত্রি দেখতে গেলে পাত্রিপক্ষ তার বংশ পরিচয় ফকিরা বংশ শোনে বিয়ে ক্যান্সেল করে দেয়। কারণ আর যাই হোক জেনে শোনে কোনো ফকিরা বংশের সঙ্গে ভালো কোনো ঘরের মেয়ে বিয়ে হতে পারে না। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে ‘বংশ মর্যাদা’ গল্পের কাহিনি এগিয়ে যায়।

সম্প্রতি

আরও খবর