Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যপ্রকাশ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম

প্রকাশ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম

সম্পর্কিত সংবাদ

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮টি বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম প্রকাশ করে। এবার ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো এবং ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী

হয়েছেন আইনুন পুতুল। একই সিনেমার জন্য সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক হয়েছেন খন্দকার সুমন। যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে- পার্শ্ব অভিনেতা মনির আহাম্মেদ (সুড়ঙ্গ), পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন), শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ), শ্রেষ্ঠ খলঅভিনেতা আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন) এবং শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন চৌধুরী। এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মরিয়ম’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ‘লীলাবতী নাগ : দ্য রেবেল’, শ্রেষ্ঠ গায়ক বালাম, শ্রেষ্ঠ গায়িকা অবন্তী দেব সিঁথিসহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। এবারের পুরস্কার তালিকা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সম্প্রতি

আরও খবর