Wednesday, March 4, 2026
হোমমতামতপাঠকের চিঠিবন্ধু নির্বাচনে সতর্কতা

বন্ধু নির্বাচনে সতর্কতা

সম্পর্কিত সংবাদ

রক্তের সম্পর্কের বাইরে যদি কোন মিষ্টি সম্পর্ক থাকে, তা হলো বন্ধু। ভালো বন্ধু পাশে থাকলে অনেক কঠিন কাজ করাও সহজ হয়ে যায়। পাড়ি দেয়া যায় বন্ধুর পথ; কিন্তু বন্ধু কী সবাই হতে পারে? আজকালের নেট দুনিয়ায় যেন এটি একটি সস্তা সম্পর্কে রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রে এটি ভয়ানকও হয়ে ওঠে।

অনলাইন জগতের সহজলভ্যতার ফলে অনেক সময় অপরিচিত ব্যাক্তিদেরও আমরা বন্ধু বানিয়ে ফেলি। মানুষটির ভেতর-বাহির সম্পর্কে কিছু না জেনেই অনেক সময় বলে ফেলি জীবনের অনেক কথা। নিজের অজান্তেই ডেকে আনি সর্বনাশ। এমন অহরহ ঘটনা দেখা যায়, অনলাইনে বন্ধুত্ব হয়ে পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হয়েছে অনেকেই।

অনলাইনের পরিচয়ের পর সরাসরি সাক্ষাৎকালে ভিকটিমকে আটকে রেখে খুন, ধর্ষণ, মুক্তিপণের মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। তাই বন্ধু নির্বাচনে আমাদের সতর্ক হতে হবে। ভালো বন্ধুর দ্বারা যেমন আমরা উপকৃত হতে পারি, তেমনি খারাপ বন্ধু আমাদের অনেক বড় ক্ষতিও করতে পারে।

ফাহিম ফয়সাল

সম্প্রতি

আরও খবর