Friday, March 6, 2026
হোমখবরনগর-মহানগরধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের ছাদে নকশা বহির্ভূত রেস্তোরাঁয় জরিমানা

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের ছাদে নকশা বহির্ভূত রেস্তোরাঁয় জরিমানা

সম্পর্কিত সংবাদ

নকশা না মেনে ভবনের ছাদে রেস্তোরাঁ নির্মাণ ও রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ পাওয়ায় রাজধানী ধানমন্ডির গ্রিনরোডের ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দক্ষিণ সিটির নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। এদিন দক্ষিণ সিটি করপোরেশন ধানমন্ডি ও গ্রিনরোড এলাকায় অভিযান চালায়।

আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। এদিন গ্রিনরোড ও ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে গ্রিন রোডের ল্যাবএইড হাসপাতাল ভবনের ছাদে একটি রেস্তোরাঁয় যায় আদালত। রেস্তোরাঁটি নকশা বহির্ভূতভাবে করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, এখানে রেস্তোরাঁ করার কথা না, তারপরও ছাদের ওপর তারা এটা করেছেন। এছাড়া রেস্তোরাঁর রান্নাঘর থাকা একটি সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর