Wednesday, March 4, 2026
হোমবিনোদননারী দিবসে এলো সাগরের কণ্ঠে ‘ফসিল’

নারী দিবসে এলো সাগরের কণ্ঠে ‘ফসিল’

সম্পর্কিত সংবাদ

সাগর রায় একজন নাট্যকর্মী। কাজ করছেন দেশের প্রথম সারির নাটকের দল প্রাঙ্গণে মোর এর সঙ্গে। এর পাশাপাশি তিনি একজন আবৃত্তি শিল্পীও। নিয়মিত কবিতা আবৃত্তি করে তা প্রকাশ করছেন। এবার তিনি আবৃত্তি করলেন নিথর মাহবুবের একটি কবিতা। কবিতার নাম ‘ফসিল’। রোদছায়ার ব্যানারে নির্মিত এ আবৃত্তি ৮ মার্চ নারী দিবসে রাত ৮টায় প্রকাশ পেয়েছে তার ‘সাগর রায়’ নামের ইউটিউ চ্যানেল।

সাগর রায় কবিতাটির বিষয়ে বলেন, ‘রোদছায়া- শিল্প এবং আত্মার অনুসন্ধানে নিমগ্ন সকলের সাথে থাকার বিনীত প্রয়াস। নিথর ভাই মূকাভিনয় ও অভিনয় শিল্পী হিসেবে পরিচিত। মাঝে মধ্যে দেখি তিনি ফেসবুকে নানান বিষয় নিয়ে লিখেন। এত ভালো কবিতা লিখেন তা জানা ছিল না।

প্রায় বছরখানেক আগে কবিতাটি পড়ার পর ভালো লেগে যায়, তখনই এটি আবৃত্তি করার সিদ্ধান্ত নেই। নানান ব্যাস্ততার কারণে এটি প্রকাশ্যে আনতে দেরি হলো। সবার কবিতাটি শোনার আমন্ত্রণ রইল। আশা করি ভালো লাগবে।’

সম্প্রতি

আরও খবর