Wednesday, March 4, 2026
হোমবিনোদন৯৬তম অস্কার জিতলেন যারা

৯৬তম অস্কার জিতলেন যারা

সম্পর্কিত সংবাদ

গত রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার ভোর সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এতে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত বছরের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন এর নির্মাতা ক্রিস্টোফার নোলান নোলান। সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ‘ম্যানহাটন প্রজেক্টের’ প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমাকে নিয়ে নির্মিত এ সিনেমা জিতে নিয়েছে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার।

অভিনেতা কিলিয়ান মার্ফি পেয়েছেন সেরা অভিনেতার অস্কার, পার্শ্ব অভিনেতা শাখায় রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এছাড়া সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, সেরা মৌলিক সুর মিলিয়ে সাতটি অস্কার জমা হয়েছে ‘ওপেনহাইমার’-এর ঝুলিতে। মনোনয়নে এ সিনেমাটি জায়গা করে নিয়েছিল মোট ১৩ শাখায়। অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা হল ‘পুওর থিংস’। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এমা স্টোনের হাতে। ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতার গল্প নিয়ে ইয়োর্গস লানথিমোস নির্মিত ‘পুওর থিংস’ সিনেমায় এমার অভিনয়ের প্রশংসা ছিল দর্শক-সমালোচকদের মুখে মুখে। সেরা অভিনেত্রী ছাড়াও ‘সেরা রূপসজ্জা ও কেশসজ্জা’ এবং ‘সেরা পোশাক পরিকল্পনা’য় পুরস্কার পেয়েছে ‘পুওর থিংস’।‘দ্য হোল্ডওভার’ সিনেমায় সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ডা’ভাইন জয় র‌্যান্ডলফ। যুক্তরাষ্ট্রে গত বছর মুক্তির পর আট মাসে সর্বোচ্চ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করা সিনেমা ‘বার্বি’ পেয়েছে মাত্র একটি অস্কার। নারী নির্মাতা গ্রেটা গারউইগের জনপ্রিয় এই সিনেমাটি ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানের জন্য ‘সেরা মৌলিক গান’ এর অস্কার জিতেছে।

অস্কার যাদের হাতে- সেরা সিনেমা : ওপেনহাইমার, সেরা অভিনেত্রী : এমা স্টোন (পুওর থিংস), সেরা অভিনেতা : কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার), সেরা পরিচালক : ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), সেরা পার্শ্ব অভিনেতা : রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার), সেরা পার্শ্ব অভিনেত্রী : ডা’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভার),

সেরা রূপান্তরিত চিত্রনাট্য: আমেরিকান ফিকশন, সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অভ আ ফল, সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : দ্য বয় অ্যান্ড দ্য হেরন, সেরা অ্যানিমেটেড শর্টস : ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো, সেরা আন্তর্জাতিক ফিচার : দ্য জোন অব ইন্টারেস্ট (ইউকে), সেরা ডকুমেন্টরি ফিচার : ২০ ডেইজ ইন মারিউপোল, সেরা ডকুমেন্টরি শর্টস : দ্য লাস্ট রিপেয়ার শপ,

সেরা মৌলিক সুর : ওপেনহাইমার, সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি), বেস্ট সাউন্ড : দ্য জোন অফ ইন্টারেস্ট, সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং : পুওর থিংস, সেরা কস্টিউম : পুওর থিংস, সেরা ভিজ্যুয়াল এফেক্টস : গডজিলা মাইনাস ওয়ান, সেরা ফিল্ম এডিটিং : ওপেনহাইমার।

সম্প্রতি

আরও খবর