শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে ঢাকার গোপীবাগে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ ১২ মার্চ থেকে শুরু হচ্ছে উৎসব। ১৫ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী দিনে আজ রাত ৮টায় মঞ্চায়ন হবে বিবেকানন্দ থিয়েটারের নাটক ‘উত্তরণ’।
কাল হবে নাটকটির ১৫তম মঞ্চায়ন। অপূর্ব কুমার কুন্ডু রচিত এ নাটকটির নির্দশনা দেয়ার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শুভাশীষ দত্ত তন্ময়। তিনি বলেন, ‘রামকৃষ্ণ মিশনের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে নাটক মঞ্চায়ন করতে পারা যে কোনো দল-অভিনেতা-নির্দেশক-নাট্যকারের জন্যে গর্বের এবং আনন্দের।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, তারকনাথ দাস, অমিতাভ রাজীব, এ আর কিবরিয়া, সুমিত চন্দ্র দাস, সুধাংশু নাথ, এড. মুরাদ, ফাহতিন মাহতাব হকসহ আরও অনেকে। নাটকটি নির্মাণের বিভিন্ন পর্বে মঞ্চ ফজ্জলে রাব্বি সুকর্ণ, আলো পলাশ হেন্ড্রী সেন, আবহে হামিদুর রহমান পাপ্পু, কোরিওগ্রাফি কামরুল হাসান ফেরদৌস, পোশাক-রূপসজ্জা ও নির্দেশনায় শুভাশীষ দত্ত।
উল্লেখ্য আগামীকাল একই মঞ্চে মঞ্চায়িত হবে দশুভাশীষ দত্ত তন্ময় অভিনীত ও নির্দেশিত নাটক- রাজা হরিশচন্দ্র।



