Wednesday, March 4, 2026
হোমবিনোদনশাকিবের ‘তুফান’ সিনেমায় মিমি-নাবিলা

শাকিবের ‘তুফান’ সিনেমায় মিমি-নাবিলা

সম্পর্কিত সংবাদ

রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমায় অভিনয় করবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এই সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর ঘোষণা দেয়া হয় এই সিনেমাটির। তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম।

পরিশেষে চূড়ান্ত হয়েছে প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী দুজন। মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বলেন, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনো কাজে কখনো বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে।

দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’

নাবিলা দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন ‘তুফান’ দিয়ে। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সঙ্গে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে।’

সম্প্রতি

আরও খবর