Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরউন্নয়ন কাজে সমন্বয়হীনতায় অর্থের অপচয় হচ্ছে: আবদুস সবুর

উন্নয়ন কাজে সমন্বয়হীনতায় অর্থের অপচয় হচ্ছে: আবদুস সবুর

সম্পর্কিত সংবাদ

উন্নয়ন কাজে সমন্বয়হীনতার কারণে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ও সংসদ সদস্য প্রকৌশলী মো. আবদুস সবুর।

তিনি বলেছেন, ‘সমন্বয়হীনতার জন্য আমরা অনেক সম্পদ হারাচ্ছি। একটা সড়কে সিটি করপোরেশন কাজ করে চলে যাওয়ার পর, আবার ওয়াসা কাজ করে। এরপর আবার অন্য আরও সংস্থা আছে। বারবার খোঁড়াখুড়ির ফলে একদিকে যেমন জনভোগান্তি বাড়ে অন্যদিকে একই খরচ বারবার হচ্ছে। তাই উন্নয়ন কাজগুলো পরিকল্পিত এবং সমন্বিত হওয়া জরুরী।’

https://sangbad.net.bd.bd/images/2024/March/11Mar24/news/Ca%E0%A7%81pture.JPG

গতকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) ৩৫ জন সদস্য ‘নগর পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।

https://sangbad.net.bd.bd/images/2024/March/11Mar24/news/Capture.JPG

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক শেখ মজলিশ ফুয়াদ, প্রশিক্ষণ সমন্বায়ক নাজমুল হাসান, ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান প্রমুখ।

আবদুস সবুর বলেন, ‘পরিকল্পিত নগরী গড়তে হলে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। আমরা যদি পরিকল্পিত নগর গড়তে না পারি তাহলে ভবিষ্যতের অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে।’

https://sangbad.net.bd.bd/images/2024/March/11Mar24/news/Capt%E0%A7%81%E0%A6%BFure.JPG

তিনি বলেন, ‘আমরা যদি সবকিছুর সমন্বয় করে একটি মানবিক শহর গড়তে পারি তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ অনেকটাই এগিয়ে যাবো। এজন্য সংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যার যার কাজ তাকেই করতে হবে। যদি প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদরা নিজ নিজ কাজ ঠিকমত করে, তবে নগরের দুর্যোগ ঝুঁকি কমানো সম্ভব হবে।’

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরও বলেন, ‘মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঢাকা বদলে যাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল সম্পন্ন হয়ে গেলে ঢাকা একটি সুন্দর শহরে পরিণত হবে।’

সম্প্রতি

আরও খবর