Wednesday, March 4, 2026
হোমমতামতপাঠকের চিঠিগণপরিবহনে নারীরা কতটুকু নিরাপদ?

গণপরিবহনে নারীরা কতটুকু নিরাপদ?

সম্পর্কিত সংবাদ

নারীদের প্রায়ই গণপরিবহনে অনিরাপদ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। অনিরাপত্তার ক্ষেত্রটি অপ্রীতিকর স্পর্শ থেকে শুরু করে ধর্ষণে রূপ নিয়েছে। চলতি সময়ে বারবার উঠে এসেছে গণপরিবহনে নারীদের যৌন হেনস্তার মতো ঘটনা।

অতিরিক্ত যাত্রী বহনের কারণে পরিবহনগুলোতে একই সারিতে দাঁড়িয়ে থাকতে হয় নারী এবং পুরুষ যাত্রীদের। ভিড়ের সুযোগেই হয়রানির শিকার হতে হয় নারী যাত্রীদের। রাতে নির্জন সময়ে বাস, লেগুনা, মাইক্রোবাস, ইজিবাইক, এমনকি নৌকায়ও সম্ভ্রমহানি করা হচ্ছে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নারীদের।

বর্তমান সময়ে নারীরা বহির্মুখী। পুরুষদের পাশাপাশি তারাও এখন আর পিছিয়ে নেই। প্রতিদিনই তারা যুক্ত হচ্ছেন স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মক্ষেত্রে। এছাড়াও দেশের নারী গোষ্ঠীর একটা বড় অংশ যুক্ত আছে উৎপাদনমুখী গার্মেন্টস শিল্পের সাথে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে চাকরিজীবী নারীর সংখ্যা প্রায় আড়াই কোটি। নারী চাকরিজীবী হোক, গৃহিণী হোক কিংবা শিক্ষার্থীÑ প্রতিদিনই তাদের ব্যবহার করতে হচ্ছে গণপরিবহন। এতে শিকার হতে হচ্ছে শারীরিক-মানসিক-মৌখিক লাঞ্ছনার।

নারীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা না থাকায় হয়রানির বিষয়টি দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন কর্মস্থলে যথাসময়ে পৌঁছানোর জন্য রীতিমতো পুরুষের সঙ্গে যুদ্ধ করে বাস কিংবা ট্রেনে উঠতে হয় নারীদের। পরিবহনে তোলার ছলে অনাকাক্সিক্ষত স্পর্শের অভিযোগ রয়েছে গাড়ির সহকারীদের বিরুদ্ধে। অনিরাপত্তার প্রশ্নে সর্বদাই তৎপর থেকে এসেছে একদল ছিনতাইকারী।

দলবদ্ধ ধর্ষণ এবং হত্যার ঘটনাও এক্ষেত্রে বিরল নয়। যাত্রীবান্ধব সড়ক ব্যবস্থার অভাব হেতু বর্তমানে নারীর স্বাধীন ও নিরাপদ চলাফেরা বিঘিœত হচ্ছে। তাই সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণের পাশাপাশি আমজনতার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নারীদের নিরাপত্তার সার্থে আলাদা পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।

প্রয়োজনে গণপরিবহনগুলোতে এমন নীতি চালু করতে হবে, যেখানে বাসের আসন সংখ্যা নারী পুরুষ নির্বিশেষে সমানভাবে বন্টিত হবে। গণপরিবহনে নারীর হয়রানির ঘটনা চেপে যাওয়ার পরিবর্তে শ্লীলতা হরণকারীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং নিশ্চিত করতে হবে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। আইনি মহলের নজরদারি এক্ষেত্রে জোরদার করতে হবে।

সানজানা আফরীন শারমিন

সম্প্রতি

আরও খবর