Wednesday, March 4, 2026
হোমবিনোদনশিল্পকলা একাডেমিতে চলছে মিষ্টিমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা

শিল্পকলা একাডেমিতে চলছে মিষ্টিমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা

সম্পর্কিত সংবাদ

দেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে ৬ মার্চ ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে প্রথমবারের মতো জাতীয় মিষ্টি মেলা ২০২৪। ৫ দিনব্যাপী এ মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সবাইর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এ আয়োজন। এতে অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত ৬৪ এর অধিক মিষ্টি শিল্পীরা।

৬ মার্চ সকাল ১১টায় মিষ্টি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, জনাব খলিল আহমেদ সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন- ‘শুধু প্রদর্শনীর জন্য নয়, কেউ চাইলে ৬৪ জেলার বিভিন্ন ধরনের মিষ্টি খেতে পারবে।

আমাদের লক্ষ্যে এবং উদ্দেশ্যটা হলো, আমরা গর্ব এবং গৌরবের বিষয়গুলো আবিষ্কার করতে চাই এবং তার প্রচার ও প্রসার ঘটাতে চাই। আমাদের অনেক মিষ্টি জিআই হয়েছে। আরো যে সব মিষ্টি জিআই হওয়া উচিৎ তা নিয়ে আমরা কাজ করব। আশা করব মেলাটি সাফল্য মণ্ডিত হবে এবং প্রতিবছরই আমরা এ মেলার আয়োজন করব।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভিন্ন ধর্মী এ আয়োজনকে স্বাগত জানান আলোচক বক্তারা। মিষ্টি মেলা ১০ মার্চ পর্যন্ত চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টায় থাকবে লোক-সাংস্কৃতিক পরিবেশনা, যা সবাইর জন্য উন্মুক্ত রয়েছে।

সম্প্রতি

আরও খবর