Wednesday, March 4, 2026
হোমবিনোদনখেয়ালীর তিন দিনের পথনাট্যোৎসব

খেয়ালীর তিন দিনের পথনাট্যোৎসব

সম্পর্কিত সংবাদ

খেয়ালী নাট্য গোষ্ঠীর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে চলছে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজউদ্দীন খান স্মরণে কাঙাল কবীর পথনাট্যোৎসব। উৎসব শেষ হচ্ছে আজ। গত বৃহস্পতিবার শুরু হয়ে ছিল তিন দিনব্যাপী দলটির এ ৯ম পথনাট্যোৎসব। উদ্বোধনী দিন আহসানুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এড. সানজিদা খানম এমপি এবং উদ্বোধক হিসেবে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, লেখক, গবেষক গোলাম কুদ্দুছ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলসমূহ হচ্ছেÑ খেয়ালী নাট্য গোষ্ঠী, মৈত্রী থিয়েটার, বাঙলা নাট্যদল, রঙপীঠ নাট্যদল, থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ, চন্দ্রকলা থিয়েটার, নাট্যযোদ্ধা, বিবেকানন্দ থিয়েটার, মাইম আর্ট, উৎস নাট্যদল, কথক থিয়েটার, সুরতাল সংগীত একাডেমি।

এ উৎসব নিয়ে খেয়ালীর সেক্রেটারি জেনারেল শাহীন আহম্মেদ বলেন, ‘খেয়ালী’র পথ,পঞ্চাশের পথে। ‘সুন্দরের প্রত্যাশায় পথচলা’ এই স্লোগান নিয়ে মর্যাদাবোধ সম্পন্ন, মানবিক, মানবসমাজ গঠনের লক্ষ্যে খেয়ালী নাট্য গোষ্ঠী সংগঠনটির সুবর্ণজয়ন্তী উদযাপনকল্পে গত ২ মার্চ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার দোগাছি গ্রামে খেয়ালীর প্রতিষ্ঠাতা এ কে এ কবীরের সমাধীস্থলে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে বছরব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করা হয়।

বর্তমানে চলছে পথনাট্যোৎসব। প্রতিদিন অনেক দর্শক আসছে নাটক উভোগ করতে। আমাদের নাটক হয়ে গেছে শিল্পকলা কেন্দ্রিক। আমরা কেন্দ্র থেকে বেরিয়ে এসে একটু ভিন্নভাবে উৎসবের চিন্তা করেছি। আমাদের আয়োজন সফল হয়েছে।’

সম্প্রতি

আরও খবর