Wednesday, March 4, 2026
হোমবিনোদনমনির খানের সঙ্গে গান গাইলেন শাহীন রহমান

মনির খানের সঙ্গে গান গাইলেন শাহীন রহমান

সম্পর্কিত সংবাদ

মনির খানের সঙ্গে একটি ডুয়েট গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী শাহীন রহমান। ‘তুই যে আমার সুখ ভরসা’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকার প্রসেনজিৎ মন্ডল। সুর ও সংগীত করেছেন আল আমিন খান। আসছে ঈদে ভিডিওসহ গানটি প্রকাশ হবে একটি কোম্পানি থেকে। এমনটাই জানালেন শাহীন রহমান।

১৯৯৯ থেকে টেলিভিশন ও মঞ্চে নিয়মিত গান করছেন শাহীন রহমান। তার ২০০৪ সালে একটি আধুনিক একক অ্যালবাম এবং ২০০৬ সালে একক আঞ্চলিক অ্যালবাম প্রকাশিত হয়। শাহীন বলেন, ‘এর আগে আমি এন্ড্রুকিশোর দার সঙ্গে মিউজিক ফিল্ম করেছি এবং আসিফ আকবর ভাইয়ের সঙ্গে মিউজিক ভিডিও করেছি। এবার মনির ভাইয়ের সঙ্গে ডুয়েট গান করলাম।

মনির ভাইয়ের সঙ্গে কাজটি করে আমি বেশ আন্দিতও। গানের কথাগুলোও বেশ সুন্দর। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

সংগীত পরিচালক আল আমিন খান বলেন, ‘গানের কথাগুলো খুবই চমৎকার। আমি চেষ্টা করেছি যত্ন নিয়ে কাজটি করার। আশা করছি গানটি শ্রোতাদের হদয় ছুয়ে যাবে।’

সম্প্রতি

আরও খবর