নতুন প্রযোজনা মঞ্চে আনল বাংলাদেশের অন্যতম আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন। ‘বিদ্যাসাগর পাঁচালী’ নামের প্রযোজনাটি গত ৮ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মঞ্চায়ন হয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, কর্ম ও লেখা নিয়ে প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার।
ছড়াকার তুলশী ভট্টাচার্যের লেখা বিদ্যাসাগরকে নিয়ে ছড়া দিয়ে প্রযোজনার অনেকটা অংশ সাজানো হয়েছে। ‘বিদ্যাসাগর পাঁচালী’ আবৃত্তি প্রযোজনাটিতে অংশগ্রহণ করেছেন অপরেশ সাহা, রাজিয়া সুলতানা মুক্তা, বাদল সাহা শোভন, শাহানা রহমান, আফরিন খান, তাসনীম ইসলাম দ্যুতি, ড. জাহিদ হোসেন শোয়েব, মারিয়া কিবতিয়া, ইকবাল হোসেন, তানজিনা খান লিজা, অর্পিতা ঘোষ অমি, আইভি ভুঁইয়া, কাজী সিরাজুম মুনীরা যুঁথী ও মমতা ঘোষ বৃষ্টি।



