নতুন প্রজন্মের সংগীতশিল্পী নওশীন মনযূর-এ-খুদা। সম্প্রতি ১২টি মৌলিক গান তৈরি করা নিয়ে ব্যস্ত এ শিল্পী। এ গানগুলোর মধ্যে রয়েছে আধুনিক, ফোক, রোমান্টিক, দেশাত্ববোধক ও বৈশাখের গান। তাজুল ইসলামের কথা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন বাংলাদেশ ও ভারতের সংগীত পরিচালকরা। খুব শীঘ্রই গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পবে বাংলাদেশ ও ভারতের একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।
সেই সঙ্গে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘নওশীন মনযূর’-এ প্রকাশ পাবে একাধিক গান। এ প্রসঙ্গে নওশীন মনযূর-এ-খুদা বলেন, ‘দেশের প্রতি আমাদের পরিবারের দায়বদ্ধতা আছে। মূলত এ কারণেই বিভিন্ন ব্যস্ততার মাঝেও গান করে যাই। এ গান আমার আত্মার খোরাকও। ভালো লাগা, ভালোবাসা আর দায়বদ্ধতাথেকেই গান করে যাই, গান করে যাব। আমি আমার সব শ্রোতার প্রতি কৃতজ্ঞ, তারা আমার গান ভালোবাসেন।’



