রাজধানীর পরিবাগে অবস্থিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে গত ৯ মার্চ অনুষ্ঠিত হলো ‘সপ্তডিঙ্গা সাংস্কৃতিক সংগঠন’ কর্তৃক আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে অনেক গুণী সংগীত শিল্পী, বাচীক শিল্পী ও নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তডিঙ্গা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা কচি সরকার। বসন্তের গান কবিতা আর নৃত্যের তালে তালে উপস্থিত সবার উৎসব মুখর, জাঁকজমকপূর্ণ পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।



