Thursday, March 5, 2026
হোমবিনোদনরমজানে দেশীয় পণ্য নিয়ে শিরিন শিলা

রমজানে দেশীয় পণ্য নিয়ে শিরিন শিলা

সম্পর্কিত সংবাদ

নায়িকাদের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। অভিনেত্রীদের উজ্জ্বল ত্বক আর চুল তাঁদের সৌন্দর্যকে আরও আলোকিত করে। ঢাকাই সিনেমার চিত্র নায়িকা শিরিন শিলা রমজানে আমলকি হারবাল কোম্পানির “মেইড ইন বাংলাদেশ” এর পন্য আমলকি ফেইস ওয়াশ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

সোমবার বিকেলে ৫টায় রাজধানীর ধানমণ্ডিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আমলকির ফেসওয়াশ উদ্বোধন করেন তিনি। সৌন্দর্যের রহস্য নিয়ে শিরিন শিলা বলেন, ‘আমাদের নায়িকাদের সৌন্দর্যের পিছনে অবশ্যই একটি রহস্য থাকে। তবে অনেকে ফর্সা হতে চাওয়াকে সৌন্দর্য বলা হয় না। স্বাস্থ্যসম্মত স্কিনই হলো সৌন্দর্যের প্রথম ধাপ। আর হারবাল প্রোডাক্টের কোন বিকল্প নেই।

আমার সৌন্দর্য যেন ধরে রাখতে পারি তাই আমি হারবাল প্রোডাক্ট ব্যবহার করে থাকি। আর আমলকি যে ফেসওয়াস দুটি আমি উদ্বোধন করছি দুটি আমি নিজে ব্যবহার করেছি। অসাধারণ ফিডব্যাক ও পেয়েছি। আমার যারা ভক্ত রয়েছে তারা অবশ্যই আমার কাছ থেকে কোন রকমের প্রতারণা পাবে না।

কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিজের ত্বককে সাধারণ মানুষ যেন ফর্সা এবং বহুদিন ধরে সৌন্দর্যের রূপ ধারণ করতে পারে সে ব্যবস্থাই এর উদ্দেশ্য। এছাড়াও আমার স্বপ্ন, বিদেশনির্ভর প্রসাধনীর বাজারকে প্রাকৃতিক পণ্যের মাধ্যমে দেশীয় উদ্যোগে নিয়ে আসা। এ ক্ষেত্রে অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি।’

সম্প্রতি

আরও খবর