Wednesday, March 4, 2026
হোমবিনোদনএবার চঞ্চল চৌধুরীর কণ্ঠে হাশিম মাহমুদের ‘বাজি’

এবার চঞ্চল চৌধুরীর কণ্ঠে হাশিম মাহমুদের ‘বাজি’

সম্পর্কিত সংবাদ

চঞ্চল চৌধুরী যেমন অভিনেতা, তেমনি গায়কও। এবার চঞ্চল চৌধুরী গাইলেন, ‘সাদা সাদা কালা কালা’ গানের গীতিকার-সুরকার হাশিম মাহমুদের লেখা আরেকটি গান। নতুন এই গানের শিরোনাম ‘বাজি’ । ‘সাদা সাদা কালা কালা’ গানটিতে কণ্ঠ না দিলেও ভিডিওতে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই গানের একটি ভিডিও পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী।

ক্যাপশনে লিখেছেন, ‘অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটি অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়েছিলাম। তখন হাশিম মাহমুদের এই গান পূর্বপ্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ সবার জন্য পোস্ট করলাম।’ গানের কথা হচ্ছে, ‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী, তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি’।

নতুন করে এই গানের সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। আংশিক ভিডিও ধারণ করেছেন তাহসিন। চঞ্চল লিখেছেন, ‘হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। “সাদা সাদা কালা কালা” কিংবা “ফুল ফুটেছে গন্ধে সারা মন” এসব গানের স্রষ্টা তিনি।’ হাশিম মাহমুদের লেখা ও সুরের ‘ফুল ফুটেছে’ গান নতুনভাবে প্রকাশ করেছিল কোক স্টুডিও বাংলা, যা সাড়া ফেলেছিল তখন।

সম্প্রতি

আরও খবর