Wednesday, March 4, 2026
হোমবিনোদনইফতারির ঐতিহ্য নিয়ে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ইফতারির ঐতিহ্য নিয়ে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সম্পর্কিত সংবাদ

বর্তমান প্রজন্মের কাছে ইফতারির ঐতিহ্য অনেকাংশেই হারিয়ে যেতে বসেছে। রমজান মাসের এই ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো পরিচালনা করছেন খাইরুল বাশার কাব্য। চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক ও ফাহমিদুর রহমান।

এর মাধ্যমে দেখানো হবে ইফতার নিয়ে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছোট ছোট গল্পের আবহে, রমজানের চার সপ্তাহে ধারাবাহিকভাবে অবমুক্ত হতে যাওয়া এই স্বল্পদৈর্ঘ্যগুলোতে যেমন থাকবে ইফতারির ঐতিহ্য, তেমনই দেখা যাবে প্রজন্মের ভেতর বোঝা না বোঝার টানাপড়েনও। সপ্তম রোজা থেকে দীপ্ত প্লে’তে স্বল্পদৈর্ঘ্যগুলো দেখতে পাবেন দর্শকরা।

নতুন ধরনের এ কাজগুলো দর্শকহৃদয় জয় করবে বলে মনে করেন দীপ্ত প্লে’র প্রধান মোহাম্মদ আবু নাসিম। তিনি জানান, ‘যে কোনও ঐতিহ্য সম্পর্কেই আমাদের জানা উচিত। সেটি যদি গল্পের মাধ্যমে জানা যায় তাহলে তো আর কথাই নেই। এই রমজানে দর্শক নতুন কিছু পাবে, সে আশাই করছি!’

সম্প্রতি

আরও খবর