বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল অরনেট, বিজয়নগরের মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হয়। বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান পলাশ মণি দাস।
এ সময় পলাশ মণি দাসের হাতে শ্রেষ্ট পরিচালকের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি কণ্ঠশিল্পী আলম আরা মিনু।
পলাশ মণি দাস এ পর্যন্ত ২৫ একক নাটকের পাশপাশি ১টি ধারবাহিক নাটকর পরিচালনা করছেন।
এছাড়া ৫টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন তিনি। নিয়মিত নাটক, বিজ্ঞাপন ও ডকুমেন্টারি নির্মাণ করে থাকেন তিনি।
সম্মাননা প্রসঙ্গে পলাশ মণি দাস বলেন, ‘সংস্কৃতি একটি দেশের মৌল ভিত্তি পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেক্ষেত্রে পরিচালক হিসেবে আমার প্রয়াস থাকে সমাজ বদলে মানুষের মননশীলতার পরিবর্তনে নাটকের মাধ্যমে আনন্দের সঙ্গে কিছু ম্যাসেজও দেয়া। এতে যদি ক্ষুদ্র পরিবর্তনও হয়, সেটাই আমার পরম পাওয়া।’



