Wednesday, March 4, 2026
হোমবিনোদননিজের সুরে ৩টি গান গাইলেন তিমির নন্দী

নিজের সুরে ৩টি গান গাইলেন তিমির নন্দী

সম্পর্কিত সংবাদ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা সংগীতশিল্পী তিমির নন্দী নিজের সুরে ৩টি গানে কণ্ঠ দিলেন। গানগুলো লিখেছেন সৈকত বিশ্বাস। এর সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানগুলোর কথা হচ্ছে ‘সন্ধ্যা নামে বৃষ্টি নিয়ে’, ‘যাযাবর পাখি’ এবং ‘কুড়ানো জুঁই ফুলে’। তিমির নন্দীর গাওয়া এ গান ৩টির একটি এরই মধ্যে প্রকাশ পেয়েছে ই-মিউজিক চ্যানেলে। গান প্রসঙ্গে তিমির নন্দী বলেন, ‘অসাধারণ কথার গানগুলো আমি সুর করে সুন্দরভাবে গাওয়ার চেষ্টা করেছি।

এর মধ্যে ২টি গানের শুটিং করেছি গাজীপুরের পূবাইলে। অনেক সুন্দর লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’ সমসাময়িক ব্যস্ততা নিয়ে তিমির নন্দী বলেন, ‘আসছে স্বাধীনতা দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি। অন্যদিকে বিভিন্ন টিভি চ্যানেলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেব।

এরই মধ্যে কয়েকটি অনুষ্ঠানের রেকর্ডিংও করেছি। সম্প্রতি নিজের উপস্থাপনায় বিটিভিতে ‘হৃদিকল্লোলে’ অনুষ্ঠানটি করেছি। এছাড়া খুদে গানরাজ খ্যাত কণ্ঠশিল্পী অনিন্দিতা সাহা অথির জন্য একটি গান করেছি। এর কথা লিখেছেন মো. রফিকুল হাসান, সংগীতায়োজন উজ্জ্বল সিনহার। সেটিও ই-মিউজিক চ্যানেলে অচিরেই মুক্তি পাবে।’

সম্প্রতি

আরও খবর