Wednesday, March 4, 2026
হোমবিনোদনপুরস্কার গ্রহণ করতে পাকিস্তান যেতে পারছেন না শবনম!

পুরস্কার গ্রহণ করতে পাকিস্তান যেতে পারছেন না শবনম!

সম্পর্কিত সংবাদ

শবনমের পাকিস্তানে কাজের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ-এ তার নাম ঘোষণা করে। আগামী ২৩ মার্চ রাজধানী ইসলামাবাদ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে দূতাবাস থেকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু অজানা কারণে কালক্ষেপণ হওয়ায় শবনমের পাকিস্তান যাওয়া প্রায় অনিশ্চিত।

এ নিয়ে শবনম আক্ষেপ করে বলেন, ‘দেশের মাটিতে সম্মান পাই না পাই কাজ শেষে দেশেই ফিরেছি। আমি কোনো গাদ্দার ছিলাম না, কেউ বলতে পারবে না দেশের বদনাম করেছি কোথাও। যেখানে কাজ করেছি তারা আমাকে ভালোবেসে একটা বড় পুরস্কারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এটা গ্রহণে অনুমতির অভাবে যেতে পারব না, ভাবতেই মনটা খারাপ লাগছে।

তাছাড়া পুরস্কারটি সম্পর্কে প্রধানমন্ত্রী নিজেও অবগত বলে পাকিস্তান দূতাবাস আমাকে জানিয়েছেন। এ খবরে তিনি বেশ খুশিও হয়েছিলেন বলে শুনেছি। তারপরও কেন আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে আমি জানি না।’ এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে বলে জানা গেছে। তাই ধরে নেয়া যায় পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্রহণে শবনম যেতে পারছেন না।

সম্প্রতি

আরও খবর