Thursday, March 5, 2026
হোমবিনোদনশেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিটিভির আয়োজন

শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিটিভির আয়োজন

সম্পর্কিত সংবাদ

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় তার। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় ‘শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। এ দিনটিকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বিভিন্ন আয়োজন। বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুতোষ আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ও আলোচনানুষ্ঠানে সাজানো হয়েছে এ আয়োজন।

আনজীর লিটনের রচনা ও আফরোজা সুলতানার প্রযোজনায় শিশুতোষ আলেখ্যানুষ্ঠানে থাকবে জারি গানের পাশাপাশি তিনটি দলীয় কবিতা আবৃত্তি ও দুটি দলীয় সংগীত। ইয়াসির আরাফাতের প্রযোজনায় আলোচনা অনুষ্ঠান ‘চিরন্তন মুজিব’ সঞ্চালনা করেছেন পীযূষ বন্দোপাধ্যায়। আলোচনায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল চৌধুরী এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়া আবু তৌহিদের প্রযোজনায় ‘বঙ্গবন্ধু তোমার ও নাম’ গানটিতে অংশগ্রহণ করেছেন ১০৫ জন কণ্ঠশিল্পী। গানটি লিখেছেন কবি আখতার হুসেন, সুর করেছেন শাহীন সরদার। দিনব্যাপী গানটি অনুষ্ঠানের মাঝে মাঝে প্রচারিত হবে।

সম্প্রতি

আরও খবর