Thursday, March 5, 2026
হোমবিনোদনদীপ্ত টিভিতে নতুন তুর্কি ধারাবাহিক ‘‌তুমি আছ সবখানে’‌

দীপ্ত টিভিতে নতুন তুর্কি ধারাবাহিক ‘‌তুমি আছ সবখানে’‌

সম্পর্কিত সংবাদ

আগামীকাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি নতুন ধারাবাহিক ‘তুমি আছ সবখানে’। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। এর ডাবিং প্রজেক্ট ডিরেক্টর সজিব রায় এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া। সেলিন আর দেমিরকে ঘিরে এক দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প দেখা যায় এই নাটকে।

চঞ্চল, উচ্ছল, বন্ধুদের জন্য নিবেদিত প্রাণ, এক হাসিখুশি তরুণী সেলিন। দেমির অ্যায়রান্দিল সুদর্শন এক তরুণের। দেউলিয়া হতে চলা আর্তেমিমের নতুন শেয়ারহোল্ডার, তথা সেলিনের অফিসের নতুন বসই হলো দেমির অ্যায়রান্দিল। ইস্তাম্বুলে সেলিন আর দেমির দুজনই ভুলবশত একই বাড়ির মালিক।

উভয়ই বাড়ির ৫০ শতাংশ কিনেছে। স্বভাবে কিছুটা কঠোর দেমির প্রথম দিনই অফিসে এসে একগাদা নতুন নিয়ম জারি করে যার মধ্যে অন্যতম হলো অফিসে প্রেম নিষিদ্ধ। এত সব নিয়মের বেড়াজালে অতিষ্ট সহকর্মীদের নিয়ে এবার দেমিরকে শুধু বাড়ি থেকে না, অফিস থেকেও তাড়ানোর পরিকল্পনা করে সেলিন। এভাবেই ভিন্ন ভিন্ন চমক আর হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে এই নাটকের গল্প। বিভিন্ন চরিত্র ও কণ্ঠাভিনেতাদের মধ্যে রয়েছেন মোর্শেদ সিদ্দিকী মরু (দেমির অ্যায়রান্দিল), জয়শ্রী মজুমদার লতা (সেলিন সেভার), সজিব রায় (বুরাক ইয়াঙ্গেল), নাহিদ আখতার ইমু (আইদা আকমান), শফিকুল ইসলাম (ইব্রাহিম তুঞ্চ),

খায়রুল আলম হিমু (বোরা দুরুল), নাদিয়া ইকবাল (মারভে মুতলু), নাসরিন অনু (আলারা গিরিতলি), অশোক বসাক (মুহাররেম), রফিকুল ইসলাম (ফেরু ওযেরদিম), শারমিন মৃত্তিকা (এসেন), অ্যাথিনা অরোরা তীর্থ (আযমিয়ে বোসগেচমায), রহমত উল্লাহ সুমন (ভেদাত আয়হান), রুবাইয়া মাতিন গীতি (লেয়লা গুনবাকান) এবং মেরিনা আক্তার মিতু (ফিরুযে গুনবাকান)। ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘‌তুমি আছ সবখানে’ দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেইসবুকে যে কোনো সময় দেখতে পাবে।

সম্প্রতি

আরও খবর