Wednesday, March 4, 2026
হোমবিনোদনগ্র্যাণ্ড ফিনালে’র আগে ঈদে আসছে রনি’র প্রথম গান

গ্র্যাণ্ড ফিনালে’র আগে ঈদে আসছে রনি’র প্রথম গান

সম্পর্কিত সংবাদ

ইসফাতারা কায়সার রনি চ্যানেল আই আয়োজিত ‘সেরাকন্ঠ ২০২৩’ এর ফাইনাল রাউণ্ডে এসেছেন। ‘গ্র্যাণ্ড ফিনালে’ হবার আগেই আগামী ঈদে প্রকাশ পেতে যাচ্ছে রনি’র প্রথম মৌলিক গান। গানটি লিখেছেন ও সুর করেছেন খায়রুল ওয়াসী। রনি বলেন,‘ গেলো বছরের শেষপ্রান্তে সেরাকন্ঠ ২০২৩-এর গ্র্যাণ্ড ফিনালে হবার কথা ছিলো। কিন্তু এখনো হয়নি।

তবে আশা করা যাচ্ছে শিগগিরই গ্র্যাণ্ড ফিনালে হয়ে যাবে। আমার প্রথম মৌলিক গানের কাজের পরিকল্পনা করে ফেলেছি। আগামী সপ্তাহে গানে ভয়েজ দিবো এবং ইনশাআল্লাহ আগামী ঈদেই গানটি প্রকাশ পাবে। ওয়াসী ভাইয়ের গীতিকবিতা ও সুর আমার ভীষণ পছন্দ হয়েছে।’

মৌলিক গান দিয়েই নিজের কন্ঠের পরিচিতি করে তুলতে চান রনি। যে কারণে আপাতত ‘গ্র্যাণ্ড ফিনালে’র অপেক্ষায় থাকলেও তিনি মৌলিক গান প্রকাশ নিয়ে চিন্তা ভাবনা করছেন বেশি। আগামী ঈদে প্রথম মৌলিক গান প্রকাশ পেলে আরো মৌলিক গান নিয়ে ব্যস্ত হয়ে উঠার অপেক্ষায় রনি।

সম্প্রতি

আরও খবর