এবার রমজান উপলক্ষে মনির খান ৪টি ইসলামী গান গেয়েছেন। এগুলোর কথা হচ্ছে ‘সমতার বাণী নিয়ে এলে তুমি রমজান’, এটি লিখেছেন ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক। গানটি এমকে মিউজিক-২৪ ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে। ‘আকাশের মিটিমিটি তারা সাথে’ এ গানের কথা লিখেছেন ইরোজ আহসান খান ও সুর করেছেন মুজাহিদ জামান। এটি প্রকাশ পাবে মনির খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
মনির খান রমজান উপলক্ষে আরও দুটি গান এসএটিভির জন্য গেয়েছেন। এ গানের কথা হচ্ছে, ‘আহলান সাহলান, সুস্বাগতম রমজান’ এর কথা ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক। অন্য গানটি হচ্ছে ‘হে দয়াময় তোমার দরবারে তুলেছি দুই হাত’। এর কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার।
রমজানের গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘পবিত্র রমহান মাস উপলক্ষে ইসলামী গান গাইতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশা করছি গানগুলো ধর্মপ্রাণ মানুষসহ সব শ্রেণীর ভক্ত-অনুরাগীদের মন ছুয়ে যাবে। সবার কাছ থেকে গানগুলো নিয়ে মন্তব্যের অপেক্ষায় আছি।’
মনির খান তার ভক্তদের জন্য নতুন নতুন গান প্রকাশ ছাড়াও দেশ-বিদেশের কনসার্টে নিয়মিত গান পরিবেশ করছেন। সেই সঙ্গে বিভিন্ন চ্যানেলের লাইভ শোয়েও অংশ নিচ্ছেন।



