Friday, March 6, 2026
হোমবিনোদনজাহিদের কণ্ঠে ‘হে নামাজি’

জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’

সম্পর্কিত সংবাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘হে নামাজি’ গজলটি নতুন আবহে ও কণ্ঠে প্রকাশ করল ‘টাইম জোন লিভিং রুম সেশান’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব।

‘হে নামাজি আমার ঘরে নামাজ পড় আজ/ দিলাম তোমার চরণতলে হৃদয় জায়নামাজ’ এমন কথার গানটি কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের হাতে নিজেই তুলে দিয়েছিলেন নজরুল। আব্বাস উদ্দিনের সুরে ও কণ্ঠে প্রথম জনপ্রিয় হয় গানটি। এবার পবিত্র রমজান মাসে নতুন সংগীতায়োজনে সকলের সামনে গানটি হাজির করলেন পাভেল-জাহিদ।

‘হে নামাজি’ তৈরি প্রসঙ্গে পাভেল বলেন, ‘জাতীয় কবির একটি গান যখন আমরা করবো বলে ভাবলাম, তখন মনে হয়েছে নিরবই গানটি যথাযথভাবে তুলতে পারবে। গ্রামাটিক্যালি এবং ক্লাসিক্যালি নিরবই গানটি সঠিকভাবে আমার জন্য তুলে আনতে পারবে। সে তা পেরেছে। শ্রোতারাও পছন্দ করবেন বলে আশা করছি।’

গানটি প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ একটি গান। ছোটবেলা থেকেই এ গানটি আমার পছন্দের। এবার পাভেল ভাই যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবে।’ ২১ মার্চ সন্ধ্যায় টাইম জোন লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।

সম্প্রতি

আরও খবর