Thursday, March 5, 2026
হোমবিনোদনআসছে মির্জা নিশাতের নতুন গান

আসছে মির্জা নিশাতের নতুন গান

সম্পর্কিত সংবাদ

আগামী ঈদে নতুন আরও মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন নিশাত। গানের শিরোনাম ‘আইলানা শ্যাম অভাগীনির বাসরে’। গানটির কথা ও সুর প্লাবন কোরেশীর। সংগীতায়োজন হৃষিকেশ রকির। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। মির্জা নিশাত বলেন, ‘আমি সাধারণত ফোক ঘরানার গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে ফোক ধারার গানই গেয়ে থাকি। আইলানা শ্যাম অভাগীনির বাসরে-গানটিও ফোক ঘরানার গান।

প্লাবন কোরেশী ভাই আমার এলাকার বড় ভাই, তিনিও বেশ যত্ন নিয়েই আমার গানগুলো করছেন। তার ওপর আমি ভীষণ সন্তুষ্ট এবং তার প্রতি আমি কৃতজ্ঞও বটে। নতুন গানটির কথা ও সুর শ্রোতা দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ^াস।’ নিশাত জানান ঈদের আগেই একটি ইউটিউব চ্যানেলে তার নতুন মৌলিক গানটি প্রকাশ পাবে। এর আগেও নিশাত অপু আমানের কথা ও সুরে আরও দুটি মৌলিক গান গেয়েছিলেন (প্রকাশিত)।

গান দুটি হচ্ছে ‘দুষ্টু চোখে মিষ্টি আশা’ ও ‘যাও পাখি’। বাবা মির্জা নূরুল হকের কাছেই নিশাতের গানে হাতেখড়ি এবং শেখা। কিন্তু ১৯৯৯ সালে বাবা মারা যাওয়ার পর গানে আর মনোযোগ দেয়া সম্ভব হয়নি। কিন্তু গত এক বছর যাবত তিনি গানে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

সম্প্রতি

আরও খবর