Wednesday, March 4, 2026
হোমবিনোদনঈদে পারভীন লিসার দুই গান

ঈদে পারভীন লিসার দুই গান

সম্পর্কিত সংবাদ

আসছে ঈদে প্রকাশিত হবে কণ্ঠশিল্পী পারভীন লিসার দুইটি মৌলিক গান ও ভিডিও। গান দুটির শিরোনাম ‘মনে মনে মন বান্ধিলে’ ও ‘ভালোবাসার রঙ লাগাইয়া’। প্রথম গানটি লিখেছেন মিজান মালিক ও সুর করেছেন জাহিদ বাসার পঙ্কজ। এবং দ্বিতীয় গানটি লিখেছেন পলাশ লোহ ও সুর করেছেন বেলাল হোসাইন চঞ্চল।

গানের শুটিংয়ের কাজ চলছে বলে জানান গায়িকা পারভীন লিসা। গান ও ভিডিওটি পারভীন লিসার ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশিত হবে।

লিসা বলেন, ‘মিজান মালিক ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। এছাড়া ‘ভালোবাসার রঙ লাগাইয়া’ গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে। এটি একটি প্রেমের গান। সেই সঙ্গে এখনকার জেনারেশনের জন্য অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। বর্তমান সময়ের কথা মাথায় রেখেই গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। আশ করি সবার ভালো লাগবে।’

সম্প্রতি

আরও খবর