Wednesday, March 4, 2026
হোমবিনোদনমঞ্চে প্রথম একক নাটক নিয়ে আসছেন স্মরণ সাহা

মঞ্চে প্রথম একক নাটক নিয়ে আসছেন স্মরণ সাহা

সম্পর্কিত সংবাদ

মঞ্চের অভিনেতা হিসেবেই স্মরণ সাহা বেশি পরিচিত। পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও অভিনয়ে অনবদ্য তিনি। তিনি জানান, এখন তার সময় ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে। কারণ আগামী জুন মাসে তার একক একটি নাটক মঞ্চায়ন হওয়ার কথা রয়েছে। নাটকের নাম ‘কাদা মাটি’। নাটকটি রচনা করেছেন অনিকেত পাল ও নির্দেশনা দিবেন দেবাশীষ ঘোষ। স্মরণ সাহা বলেন, ‘কাদা মাটির গল্পটা জীবনের গল্প। অনিকেত পাল চমৎকার একটি নাটক রচনা করেছেন। যেহেতু এতে আমার একক অভিনয়, তাই নিজেকে আমি সেভাবেই প্রস্তুত করছি। চেষ্টা করছি সময় করে নাটকটির জন্য রিহার্সেল করা। কারণ একক নাটক একজন শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। দর্শকের চোখ থাকে একজন শিল্পীর দিকেই। তাই কোনোরকম ভুল করা যাবেনা। যে কারণে সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এর আগে আমি কখনও একক নাটকে অভিনয় করিনি। এবারই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ।’ ‘জাগরণী থিয়েটার’র এই নাটকটি আগামী জুন মাসে উদ্বোধনী মঞ্চায়ন হবে ঢাকারই কোনো থিয়েটার হলে। স্মরণ সাহা জানান, কাদা মাটির গল্প মূলত প্রবাসী বাংলাদেশীরা কীভাবে জীবনযাপন করে তাই তুলে ধরা হবে এই নাটকে।

সম্প্রতি

আরও খবর