Wednesday, March 4, 2026
হোমবিনোদনমে দিবসে ‘নোঙর তোলো তোলো’

মে দিবসে ‘নোঙর তোলো তোলো’

সম্পর্কিত সংবাদ

বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেক-এর নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পীরা। নৃত্যশিল্পীরা হলেন পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফাত, সাম্যদ্বীপ, রিমি, সিনথী ও তন্দ্রা। ‘নোঙর তোল তোল’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে।

সম্প্রতি

আরও খবর