Thursday, March 5, 2026
হোমবিনোদনবলিউড১০ বছর পর ফিরছেন ইমরান খান

১০ বছর পর ফিরছেন ইমরান খান

সম্পর্কিত সংবাদ

দশ বছর পর আচমকাই পর্দায় ফিরে এলেন ইমরান খান। আমির খান প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’-এর ঘোষণা ভিডিওতেই মিলেছে তার চমকপ্রদ ক্যামিও। ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা বির দাস। এটিই তার পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির মূল দুই চরিত্রে অভিনয় করছেন বির দাস নিজে, সঙ্গে মোনা সিং। ঘোষণা ভিডিওতে দেখা যায়, একেবারে সিরিয়াস মুডে সোফায় বসে বির দাসের সঙ্গে কথা বলছেন আমির খান। সেখানে তিনি ‘হ্যাপি প্যাটেল’ ছবিতে প্রয়োজনীয় অ্যাকশন, রোমান্স আর আইটেম নম্বর না থাকার অভিযোগ তোলেন এবং ঠাট্টার ছলে ছবিটিকে আগেভাগেই

‘ফ্লপ’ বলে দেন। বির দাস নিজের ছবিকে বাঁচানোর চেষ্টায় থাকেন। ঠিক তখনই হল থেকে দর্শক বেরিয়ে এসে ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে! ঘোষণা ভিডিওর শেষ দিকে পর্দায় হাজির হন বির দাস, মোনা সিং এবং বিশেষভাবে ইমরান খান। একই সঙ্গে জানানো হয়, ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি। জানা যায়, তিনি একটি রোমান্টিক কমেডি-ড্রামা ছবিতে ফিরছেন, যা নির্মিত হচ্ছে নেটফ্লিক্স-এর জন্য। ছবিতে তার বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকারকে। তবে তার আগেই ফেরার চমক দেখালেন ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’-এর ঘোষণা ভিডিও দিয়ে। এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘এই ফিরে আসা কোনও হারানো খ্যাতি ফেরানোর চেষ্টা নয়। বরং জীবনের স্বাভাবিক এক ধাপ।’ সব মিলিয়ে ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ শুধু একটি নতুন ছবি নয়, বরং এক দশক পর ইমরান খানের প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে বলিউডপ্রেমীদের কাছে।

সম্প্রতি

আরও খবর