Friday, March 6, 2026
হোমবিনোদনবলিউডপ্রথমবার রূপালি পর্দায় এ আর রহমান

প্রথমবার রূপালি পর্দায় এ আর রহমান

সম্পর্কিত সংবাদ

সংগীতের দুনিয়ায় যুগ যুগ ধরে রাজত্ব করে যাচ্ছেন এ আর রহমান। সংগীত পরিচালক হিসেবে তার রয়েছে অস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও ভারতসহ বিভিন্ন দেশের সম্মাননা। এই সুরকার জানিয়েছেন, এবার অভিনেতা পরিচয়ে দর্শক শ্রোতার সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। তার অভিনয় যাত্রা শুরু হতে চলেছে ‘মুনওয়াক’ নামে এক হাসির সিনেমার মাধ্যমে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নন্দিত নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবা। মনোজ এন এস পরিচালিত এবং বিহাইন্ড উডস প্রোডাকশনের সংস্থা প্রযোজিত এই সিনেমাটি ইতোমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। শুধু তাই নয়, এ সিনেমায় রহমানকে দেখা যাবে এক ‘রাগী পরিচালক’-এর চরিত্রে। অভিনয় ছাড়াও সিনেমার সব গান গেয়েছেন তিনি নিজে, ফলে ‘মুনওয়াক’-এর সাউন্ডট্র্যাকেও মজবে সুরপ্রেমীরা। পরিচালক মনোজ এন এস-এর কথায়, এ আর রহমান এবং প্রভুদেবাকে নিয়ে একসঙ্গে কাজ করা এক দুর্দান্ত অভিজ্ঞতা। সিনেমার গান দর্শকদের জন্য হবে কানের পাশাপাশি চোখজুড়ানো এক উপহার। প্রভুদেবা গানগুলোয় তুলে ধরেছেন ক্যারিয়ার সেরা পারফরম্যান্স, যেখানে বড় ভূমিকা রেখেছেন কোরিওগ্রাফার শেখর মাস্টার। এতে রহমান-প্রভুদেবা জুটি ছাড়াও অভিনয় করছেন যোগী বাবু, আজু ভার্গিজ, অর্জুন আশোকান, স্যাটজ, সুস্মিতা, নিশ্মা, স্বামীনাথন, রেডিন কিংসলে, দীপা আকা, সান্তোষ জ্যাকব, রামকুমারসহ আরও অনেকে। ‘মুনওয়াক’ মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে।

সম্প্রতি

আরও খবর