বলিউডে দুজনই কাটিয়ে দিয়েছেন কয়েক দশক। অথচ অবিশ্বাস্য হলেও সত্য, দীর্ঘ এই ক্যারিয়ারে কখনোই একসঙ্গে পর্দা ভাগ করা হয়নি সুপারস্টার অক্ষয় কুমার ও ভার্সেটাইল অভিনেত্রী রানি মুখার্জির। এবার বলিপাড়ায় জোর গুঞ্জন, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওএমজি ৩’-এর মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন এই দুই হেভিওয়েট তারকা। নতুন বছরে নতুন চমকে বছরের শুরুতেই বি-টাউনে চাউর হয়েছে এই খবর। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের তুমুল জনপ্রিয় ‘ওএমজি’ বা ‘ওহ মাই গড’ সিরিজের তৃতীয় কিস্তিতে দেখা যাবে রানিকে। শুটিং ও প্রি-প্রোডাকশন আপডেট সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে শুরু হয়ে গেছে। সব ঠিক থাকলে চলতি বছরের (২০২৬) মাঝামাঝি সময় থেকেই ‘ওএমজি ৩’-এর শুটিং ফ্লোরে গড়াবে। প্রথম দুই কিস্তির বিশাল সাফল্যের পর তৃতীয় কিস্তি নিয়ে কোনো খামতি রাখতে নারাজ খোদ অক্ষয় কুমারও। তাই কাস্টিং থেকে চিত্রনাট্য—সবকিছুতেই বিশেষ নজর দিচ্ছেন নির্মাতারা।



