Wednesday, March 4, 2026
হোমবিনোদনবলিউডবক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের ‘দ্য রাজাসাব’

বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের ‘দ্য রাজাসাব’

সম্পর্কিত সংবাদ

নতুন বছরটা বড়পর্দায় শুরু করলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। মারুতি পরিচালিত তার নতুন সিনেমা ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে ৯ জানুয়ারি। ফ্যান্টাসি হরর-কমেডি ঘরানার এ সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি এই পাঁচ ভাষায় বিশ্বব্যাপী প্রায় ৩,২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও প্রভাসের অভিনয় প্রশংসিত হয়েছে। দুর্বল চিত্রনাট্য ও গল্পের সংহতির অভাবের অভিযোগ তুলেছেন বেশিরভাগ সমালোচক। তবে সমালোচনা উপেক্ষা করে বক্স অফিসে দারুণ শুরু করেছে ‘দ্য রাজাসাব’। দুই দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে প্রায় ৮০ থেকে ৯১ কোটি রুপি (নিট) এবং বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১৩৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ কোটি টাকা। ৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগারওয়াল, মালবিকা মোহনান ও ঋদ্ধি কুমার। মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে সিনেমাটি আয় করেছিল ২০৭ কোটি রুপি। এখন দেখার বিষয়, সমালোচনার চাপ সামলে বক্স অফিসে কতদূর যেতে পারে ‘দ্য রাজাসাব’।

সম্প্রতি

আরও খবর