Wednesday, March 4, 2026
হোমবিনোদনঢালিউডঢাকা চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে শুরু ‘শূন্য অভিরূপ’ প্রদর্শনী

ঢাকা চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে শুরু ‘শূন্য অভিরূপ’ প্রদর্শনী

সম্পর্কিত সংবাদ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের অংশ হিসেবে ‘শূন্য অভিরূপ’ শিরোনামে একটি শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সংলগ্ন আর্টপিক্স লিমিটেডের থ্রিডি আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রদর্শনীতে বাংলাদেশের দশজন শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক এম. ফ্রাঁসোয়া শঁব্রো। কিউরেটরের দায়িত্বে রয়েছেন শিল্পী লুতফা মাহমুদা। ‘শূন্য অভিরূপ’ প্রদর্শনীতে শূন্যতাকে সৃষ্টির সম্ভাবনাময় সূচনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। দর্শনার্থীরা ২৫০ টাকার টিকিটে এটি দেখতে পারবেন। এদিকে শনিবার থেকে শুরু হল ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকাসহ কক্সবাজারের সমুদ্র সৈকতেও সিনেমা দেখার সুযোগ থাকছে। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’।

সম্প্রতি

আরও খবর