Friday, March 6, 2026
হোমবিনোদনঅন্যান্যস্টেজ শো’তে ব্যস্ত জয়

স্টেজ শো’তে ব্যস্ত জয়

সম্পর্কিত সংবাদ

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয়। বছরজুড়েই স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশনা নিয়ে জয়কে ব্যস্ত সময় পার করতে হয়। নিজের মৌলিক গান যদিও এই মুহুর্তে জয়ের অনেক কম। কিন্তু তারপরও বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নানান ধরনের গান গেয়ে তিনি শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন বিগত এক দশকেরও বেশি সময় ধরে। এদিকে আজ জয় নারায়ণগঞ্জ ক্লাবে এবং আগামী ৫ ডিসেম্বর সিলেটস্থ সিলেট ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। জোবায়ের জাহাঙ্গীর জয় বলেন,‘ গানের প্রতি ভালোলাগা ভালোবাসা আমার সেই ছোটবেলা থেকেই। গানের মাঝেই ডুবে থাকতে ভালোবাসি আমি। সত্যি বলতে কী এই গান গাইতে গিয়ে কতো হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি তার কোনো হিসেব নেই। শুধু গানের কারণেই কতো বড় মনের মানুষের সঙ্গে আমার হৃদ্যতা তৈরী হয়েছে এবং তা অটুট আছে, তার হিসেব নেই। আজীবন গানকেই বুকে লালন করে গানই গেয়ে যেতে চাই।’ এদিকে জোবায়ের জাহাঙ্গীর জয় জানান, আগামী বছরের শুরুতে শ্রোতা দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি। জয়ের প্রথম মৌলিক গান ‘ফিরবে না’। গানটি জয়ের নিজের লেখা ও সুর করা। গানটি ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত হয়েছে।

সম্প্রতি

আরও খবর