Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যদীপ্ত টিভিতে চলছে ধারাবাহিক ‘রূপনগর’

দীপ্ত টিভিতে চলছে ধারাবাহিক ‘রূপনগর’

সম্পর্কিত সংবাদ

দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’। এরই মধ্যে নাটকটি ১০০তম পর্ব পার করেছে। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচার হয়। নাটকটি রচনা করেছেন লিটু নাখাওয়াত ও পরিচালনা করেছেন গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদ। ১০০তম পর্ব প্রচার উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীপ্ত টিভিতেই শততম পর্ব প্রচারের উদযাপন করা হয়। নাটকটির শততম পর্ব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কায়সার আহমেদ, প্রধান সহকারী পরিচালক জীবন রায়সহ অভিনয়শিল্পী ওবিদ রেহান, সুমনা সোমা, আনিকা কবির শখ, এমিলা, আখি, শিবলী নোমানসহ আরও অনেক অভিনয়

শিল্পী। আনিকা কবির শখ বলেন, ‘কায়সার ভাই অত্যন্ত গুণী একজন নির্মাতা। বিচক্ষণ একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তবে রূপনগর-এ কাজ করে আমি মুগ্ধ। এই নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি আমি।’ নির্মাতা কায়সার আহমেদ বলেন, ‘শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ সবাই অনেক কষ্ট করে, শ্রম দিয়ে অভিনয় করেন। সবাই যার যার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আন্তরিক চেষ্টা করেন। রূপনগরকে ভালোবেসে গ্রহণ করার জন্য দর্শকের প্রতিও কৃতজ্ঞ আমি।’ অভিনেত্রী সানজিদা কানিজ বলেন, ‘আমি এই নাটকে নতুন শিল্পী হিসেবে যুক্ত হয়েছি। কিন্তু সবার আন্তরিকতায় আমি মুগ্ধ।’

সম্প্রতি

আরও খবর